জেলা প্রশাসন
left_menu_pic
Joomla Slide Menu by DART Creations
left_menu_footer
হবিগঞ্জ জেলা তথ্য বাতায়নে আপনাকে স্বাগতম

স্বাগতম বার্তাঃ

সূফি সাধক হযরত শাহজালাল (রঃ) এর অনুসারী সৈয়দ নাছির উদ্দীন (রঃ) এর পূণ্য স্মৃতি বিজড়িত খোয়াই, করাঙ্গী, বিজনা, রত্না প্রভৃতি নদী বিধৌত হবিগঞ্জ একটি ঐতিহাসিক জনপদের নাম। একটি পাতা দুটি কুঁড়ির চির সবুজ চা বাগান, দিগন্ত বিস্তৃত হাওড় এবং জীববৈচিত্রে ভরপুর ঘন বনাঞ্চল এই জনপদকে একটি আলাদা স্বত্বায় দাঁড় করিয়েছে।  ২৬৩৬.৫৮ বর্গ কিলোমিটার আয়তনের এ জেলার উত্তরে সুনামগঞ্জ জেলা, দক্ষিনে ভারতের ত্রিপুরা রাজ্য, পূর্বে মৌলভীবাজার ও সিলেট জেলা এবং পশ্চিমে ব্রাহ্মনবাড়িয়া ও কিশোরগঞ্জ জেলা। ১৯৮৪ সালের ০১ মার্চ হবিগঞ্জ মহকুমাকে জেলায় উন্নীত করার পর থেকে এ জেলার জেলা প্রশাসন জেলাবাসীদের সেবা দিয়ে আসছে। তথ্য প্রযুক্তির যুগে সেবার মান এবং গতিশীলতার জন্য জেলা প্রশাসন এ ওয়েবসাইট চালু করার উদ্যোগ নিযেছে। আশা করি প্রবাসী অধ্যুষিত এ জেলার অধিবাসীগণ এতে অনেক উপকৃত হবেন।  এই বাতায়নে সন্নিবেশিত তথ্য, মানচিত্র ও ছবি সংশ্লিষ্ট বিভিন্ন সরকারী বিভাগ/দপ্তর ও  জেলার বিভিন্ন সাংবাদিকবৃন্দের কাছে থেকে সংগ্রহ করা হয়েছে। তাই জেলা প্রশাসন সংশ্লিষ্ট সকল ব্যক্তি ও প্রতিষ্ঠানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছে। কারিগরী ও প্রযুক্তিগত সীমাবদ্ধতার কারণে তথ্য সন্নিবেশনকালে অনেক অনিচ্ছাকৃত ভূলক্রটি থাকতে পারে। সেজন্য জেলা প্রশাসন আন্তরিকভাবে দু:খপ্রকাশ করছে। যেহেতু এটি একটি চলমান প্রক্রিয়া, তাই ক্রমাগতভাবে এই তথ্য বাতায়নের হালনাগাদকরণ প্রক্রিয়া অব্যাহত রয়েছে। যে কোনো ধরণের ক্রটি সংশ্লিষ্ট পাঠকের গোচরীভূত হলে কিংবা কোনো পরামর্শ থাকলে জেলা প্রশাসনের ই-মেইল এই ইমেইল ঠিকানা স্পামবট থেকে রক্ষা করা হচ্ছে।এটি দেখতে হলে আপনাকে JavaScript সক্রিয় করতে হবে। এ প্রেরণের জন্য সংশ্লিষ্ট সকলকে বিনয়ের সাথে অনুরোধ করা হল।